ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শালিখায় সার বিক্রয়ে ভুয়া ভাউচার, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৫:৩২ পিএম

শালিখায় সার বিক্রয়ে ভুয়া ভাউচার, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরার শালিখা উপজেলার শালিখা বাজারে সার বিক্রয়ে ভুয়া ভাউচার তৈরি ও বিক্রয় রেজিস্টারে গরমিল পাওয়ায় এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেসার্স শিকদার ট্রেডার্স নামের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ে।

বিক্রয় রেজিস্টার ও ভাউচার পর্যবেক্ষণে দেখা যায়, সার বিক্রি হলেও যথাযথভাবে ভাউচার প্রদান করা হয়নি। পরবর্তীতে বিভিন্ন গ্রাহক ও খুচরা ব্যবসায়ীর নামে ভুয়া ভাউচার তৈরি করা হয়েছে। 

অভিযানের সময় তাদের ফোনে যোগাযোগ করলে কেউই শিকদার ট্রেডার্স থেকে সার কিনেননি বলে জানান, যা প্রমাণ করে অন্যত্র সার বিক্রি করে পরে গ্রাহকের নামে ভুয়া ভাউচার তৈরি করা হয়েছে।

এছাড়া রেজিস্টার ও ভাউচারে একাধিক গরমিল পাওয়া গেছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বাবুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সঙ্গে ভবিষ্যতে আইন না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।

অভিযানে সার ছাড়াও স্থানীয় মুদিদোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো তদারকি করা হয়।

ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। 

জেলা কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি দলও অভিযানে সহযোগিতা করেন।

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। বাজারে সার–বাণিজ্য স্বচ্ছ করতে অবৈধ ব্যবসায়ী ও অসৎ কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে।”

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!