ভোলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:৩৬ পিএম
ভোলা সদর মডেল থানার চাঁদাবাজি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার সূত্র অনুযায়ী মো. শেখ ফরিদের নাতি মো. জিতুকে চুরির মামলার আসামি তালিকা থেকে বাদ দেয়ার কথা বলে টাকা দাবি করে মো. রাকিব ও হাসান মোনতাছির রহমান।
এজাহারে বলা হয়, আসামিদের একাধিকবার বাড়িতে গিয়ে টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে বাদী শেখ ফরিদ তার ছেলে মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডস্থ হোটেল নিরালয়ে টাকা দেয়। পরে আরও টাকা দাবি করলে বাদীর সন্দেহ হয় এবং তিনি থানায় এজাহার দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামি মো. রাকিব ও হাসান মোনতাছির রহমানকে গ্রেপ্তার করেন এবং তাদের নিকট থেকে ২০ হাজার টাকা উদ্ধার করেন।
ইএইচ