ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নকল সাবান তৈরির কারখানায় র‌্যাবের অভিযান: দুই লাখ টাকা জরিমানা

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৪:২০ পিএম

নকল সাবান তৈরির কারখানায় র‌্যাবের অভিযান: দুই লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের ঘিওরে নকল সাবান তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় কারখানার মালিককে ১৫ দিনের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা এলাকায় র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-৪ যৌথভাবে অভিযান পরিচালনা করে। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোনায়েম আহমেদ (৩২) বানিয়াজুরি গ্রামের মোন্নাফ আহমেদের ছেলে।

র‌্যাবের অভিযানে ডেটল, মারগো, কিটোনিম, ডাভসহ দেশী ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান এবং সাবান তৈরির কাঁচামাল জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আর এস আনছারী বিল্টু জানান, “এখানে ঘরের মালিক গবাদি পশু লালন পালন করতেন। তবে সেই ঘর ভাড়া নিয়ে নকল সাবান তৈরি করা হচ্ছিল, তা এলাকাবাসী আগে জানতেন না। র‌্যাবের অভিযানের মাধ্যমে বিষয়টি প্রকাশিত হলো। বাইরে থেকে ভিতরে এমন কার্যকলাপ চলছে তা বোঝা সম্ভব নয়।”

র‌্যাব সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মোনায়েম আহমেদ দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে নকল সাবান তৈরি করছিলেন। কারখানাটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে মালিককে ১৫ দিনের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

অভিযানে মানিকগঞ্জ র‌্যাব-৪-এর সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. মাজহারুল হক উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!