ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মধুপুরে ২ মাদকসেবীকে মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

আ. হামিদ (মধুপুর) টাঙ্গাইল

আ. হামিদ (মধুপুর) টাঙ্গাইল

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৪:১২ পিএম

মধুপুরে ২ মাদকসেবীকে মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ২ মাদক সেবনকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ডাদেশ হয়েছে।

শনিবার দুপুরে মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামের দুই ইয়াবা ও হেরোইনসেবীকে সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

তারা হলেন পুন্ডুরা মধ্যপাড়া গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে আব্দুল হামিদ (৪৬) অপরজন হলেন গোলাবাড়ী গ্রামের মৃত গনী মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২৮)। তারা দুজন একত্রে মাদকদ্রব্য সেবন করছেন এমন  গোপন  সংবাদের ভিত্তিতে হাজির হন মোবাইল কোর্ট পরিচালনা টিম।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের উপপরিদর্শক মো. রাশিদুল ইসলাম।

এ সময়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট আরও জোড়দার করা হবে।

জেএইচআর

Link copied!