ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনে হত্যা মামলায় সেলিম খান (৫৫) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার ভোরে জেলা শহরের পুনিয়াউট তার নিজ বাড়ি থেকে সদর মডেল থানার পুলিশ গ্রেফতার করে। তিনি ওই এলাকার মৃত মুলফত খানের ছেলে। তিনি আওয়ামী যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

জানা যায়, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলন হয়। ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গুলিতে নিহত হন বুধল উত্তরপাড়ার কাউসার আহম্মেদ নামের এক ব্যক্তি। এই ঘটনায় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তাঁর চাচা আকরাম হোসেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তাঁর স্ত্রী মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনসহ ১৯৫ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। সেই মামলায় সেলিম খান এজহারভুক্ত আসামি। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, মামলায় এজহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!