ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:১৬ পিএম

সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

সুন্দরবনে ভ্রমণে এসে এক বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে পূর্ব বনবিভাগের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে নোঙর করা জাহাজে অবস্থানকালে মারা যান কারমেল নইলিন (৫৭) নামের আয়ারল্যান্ডের এক নাগরিক।

এর মাত্র এক সপ্তাহ আগে, ১৩ সেপ্টেম্বর কচিখালী ডিমের চরে সাগরে ডুবে মারা গিয়েছিল মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর।

বনবিভাগ, কোস্টগার্ড ও শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে।

সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. রেজাউল করিম জানান, শুক্রবার বিকেলে এমভি আলাস্কা নামের জাহাজে করে পর্যটকরা মোংলা থেকে সুন্দরবনে প্রবেশ করেন। প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। পরে জাহাজটি কচিখালী অভয়ারণ্যে এসে রাতযাপন করে। শনিবার সকালে ঘাটে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান কারমেল নইলিন।

তিনি আরও জানান, স্বামীসহ বিদেশি অন্যান্য পর্যটকদের সঙ্গে সুন্দরবনে এসেছিলেন তিনি। তাদের সঙ্গে একজন চিকিৎসকও ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ডিএফও বলেন, মরদেহ উদ্ধারে বন বিভাগ, নৌ পুলিশ ও শরণখোলা থানা পুলিশ একসঙ্গে কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!