ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৩:৪৯ পিএম

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবু মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার উপজেলার রাজাবিরাট দশলাল এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক ব্যক্তি গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের বাসিন্দা, হারুনুর রশীদের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর এ.কে.এম. জাবেদ হাসান জুয়েল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জের দশলাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বাবু মিয়াকে আটক করে তার বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ২ হাজার ৭ শত ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুইটি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ ৯৯ হাজার ৮০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

অভিযানের সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে আটক মাদক কারবারিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানের সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!