ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

বেলাল হোসেন মিলন, বরগুনা

বেলাল হোসেন মিলন, বরগুনা

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:৫৭ পিএম

বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার তিন বছর পর তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা আহ্বায়ক, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন সদস্যসচিব এবং জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুল হক মাস্টা প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

পদ বাণিজ্যের অভিযোগের কারণে ২০২৩ সালের ১৭ এপ্রিল বরগুনা জেলা বিএনপির পূর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। 

তখন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন সালেহ মো. ফারুক ও তালিমুল ইসলাম পলাশ।

স্থানীয় নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও নির্বাহী সদস্য আমিনুল ইসলাম নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ২০২৩ সালের ৪ জানুয়ারি গঠিত ওই তদন্ত কমিটি অর্থের বিনিময়ে দলীয় পদ বিক্রির অভিযোগের সত্যতা পায়। সেই কারণে ২০২৩ সালের ১৭ এপ্রিল বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!