ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার

মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৭:১১ পিএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা সদরের পূজা মণ্ডপের সভাপতি-সেক্রেটারি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ‘আইনশৃঙ্খলা বিষয়ক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা পুলিশের আয়োজনে সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন, সঞ্চালনা করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুর রহমান।

সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের আমির মো. শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামীর আলী, জমিতে উলামা ইসলাম জেলা সভাপতি জামিলুর রহমান আনসারী, এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলম, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ এবং পুজা উদযাপন পরিষদের সভাপতি আসু রঞ্জন দাস প্রমুখ।

সভায় বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার বলেন, “অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সনাতন ধর্মাবলম্বীরা আরও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহবান জানাচ্ছি। নিরাপত্তা বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। হিন্দু ধর্মালম্বীরা নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন না, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ বছর মৌলভীবাজার জেলায় ১০০৮টি সার্বজনীন মণ্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!