ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পাবনায় দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৫০ হাজার টাকা জরিমানা

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৩:৩৪ পিএম

পাবনায় দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৫০ হাজার টাকা জরিমানা

পাবনা সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে মুনতাহা ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই জনপ্রিয় ব্র্যান্ড প্রানের আদলে লাচ্চি এবং স্পিডের আদলে ভেজাল স্প্রেড তৈরি করছিল। পরবর্তীতে জব্দকৃত এসব নকল পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও প্রক্রিয়াজাত করার অভিযোগে শরন মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন পাবনা আনসার ব্যাটালিয়নের একটি বিশেষ টিম এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের প্রতারণা ও জনস্বাস্থ্যের ক্ষতি হয়—এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!