ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরগুনা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:৩৮ পিএম

বরগুনা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল হারুনুর রশিদ খান পিএসসি, এমএসসি, ইউএনবিএম (অব.) সোমবার সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় কর্নেল হারুনুর রশিদ খান বলেন, “বিএনপির কেন্দ্রীয় কমিটি যদি আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন দেয়, তাহলে আমি আশা করছি এলাকাবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, সাবেক সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, অর্থ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংবাদিক রেজাউল ইসলাম টিটু প্রমুখ। 

সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ।

উল্লেখ্য, কর্নেল (অব.) হারুনুর রশিদ খান মরহুম ব্যারিস্টার আলহাজ্ব আব্দুর রশিদ খানের পুত্র। তিনি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জাতীয় সেবা, শিক্ষা ও জনকল্যাণে নিবেদিত জীবনের জন্য তিনি সততা, শৃঙ্খলা ও মানুষের কল্যাণে অঙ্গীকারের প্রতীক হিসেবে পরিচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে তিনি প্রতিরক্ষা বিজ্ঞান ও নিরাপত্তা বিষয়ে স্নাতকোত্তর (বিদেশ) সম্পন্ন করেন। মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি ও জাতিসংঘ শান্তিরক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া বিভিন্ন দেশে নিরাপত্তা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে ২৬ বছর গৌরবময় সেবা পালন করেছেন। তিনি ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার ও সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪ বছর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় শান্তি ও নিরাপত্তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একাধিক দেশে দায়িত্ব পালন করার পাশাপাশি ২২ বছর সিনিয়র অ্যাডভাইজার (নিরাপত্তা) হিসেবে কাজ করেছেন।

ইএইচ

Link copied!