ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাংনীতে দোকানের সামনে থেকে দুটি হাত বোমা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১১:৪০ এএম

গাংনীতে দোকানের সামনে থেকে দুটি হাত বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামের ক্লাবপাড়ার একটি দোকানের সামনে থেকে দুটি হাত বোমার উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে স্থানীয়রা একটি দোকানের সামনে পলিথিন ব্যাগে বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তা উদ্ধার করে। দোকান মালিক কামরুজ্জামান লিপু ক্লাবপাড়া এলাকার মৃত রহিতউল্লার ছেলে।

কামরুজ্জামান লিপু জানান, দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে তার চাচাদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার হত্যার হুমকিও পেয়েছেন তিনি। তার দাবি, হয়ত ভয় দেখানোর জন্যই তার দোকানের সামনে এ বোমা রাখা হয়েছে। তিনি বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোমা সাদৃশ্য দুটি বস্তু প্রাথমিকভাবে ‍নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

জেএইচআর

Link copied!