ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ে দুর্গাপূজা উৎসবমুখর রাখতে নিরাপত্তা দেবে ৪১ বিজিবি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৬:০০ পিএম

কাপ্তাইয়ে দুর্গাপূজা উৎসবমুখর রাখতে নিরাপত্তা দেবে ৪১ বিজিবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাঙামাটি কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ৪১ বিজিবি কাপ্তাই ওয়াগ্গাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া সদর দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় লে. কর্নেল কাওসার মেহেদী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বিশেষ করে কাপ্তাই অঞ্চলে মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান ও সনাতন ধর্মাবলম্বীরা পাশাপাশি বসবাস করেন। তারা একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে জীবনযাপন করেন এবং একে অপরের উৎসবে অংশগ্রহণ করে আনন্দ উদযাপন করেন। সাম্প্রদায়িকতার কোনো জায়গা এখানে নেই, তাই কোনো ধরনের সংঘাতের সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি গুজব ছড়িয়ে পুজায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, সেক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে। কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেই বিষয়ে সবাই সচেতন হোক।

এই বছরের শারদীয় দুর্গাৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিজিবি ইতিমধ্যে প্রতিটি মন্দিরে টহল প্রেরণ করেছে। পুজা শেষ না হওয়া পর্যন্ত বিজিবি প্রতিটি পুজা মণ্ডপে টহল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী এবং পুজা মণ্ডপের স্বেচ্ছাসেবক দলসমূহের সমন্বয়ে নিরাপদ ও আনন্দমুখর দুর্গাপূজা আয়োজন করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি ২৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হক নূরনবী, শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. নুরুল আফসার চৌধুরী, ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই সাংবাদিক কবির হোসেন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটি ২০২৫-এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য্য, আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পুজা মণ্ডপের প্রতিনিধি, বিজিবি পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

এ সময় উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৬টি পুজা মণ্ডপকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ইএইচ

Link copied!