ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরগুনায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৮:১৬ পিএম

বরগুনায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

বরগুনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

বরগুনা মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কৃষি ও ক্ষুদ্রঋণ বিতরণ বৃদ্ধি, সময়মতো ঋণ আদায়, খেলাপি ঋণ হ্রাস, নতুন গ্রাহক সংগ্রহ, নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রসারসহ নানা বিষয় আলোচনা করা হয়। এছাড়া সরকারি ভর্তুকি, প্রণোদনা ও উন্নয়ন সহায়তা প্রকল্প দ্রুততম সময়ে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত। 

বরগুনা মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— বরিশাল বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আবু মাহমুদ, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এস.এম জাকির হোসেন এবং বরগুনা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. রায়হান হোসেন রুবেল।

প্রধান অতিথি সঞ্জয় কুমার দত্ত বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভরসাস্থল। সরকার কৃষিকে অগ্রাধিকার দিচ্ছে, তাই মাঠ পর্যায়ে তৃণমূল কৃষকদের সহজ শর্তে ঋণ পৌঁছে দিতে হবে। আন্তরিকভাবে কাজ করলে খেলাপি ঋণ কমবে, ঋণ আদায় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। বর্তমান ব্যাংকিং সেবা শুধু শাখা পর্যায়ে সীমাবদ্ধ নয়, প্রযুক্তির মাধ্যমে তা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। তাই গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করাই কর্মকর্তাদের প্রধান দায়িত্ব।”

ইএইচ

Link copied!