ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কটিয়াদীতে বেশ কয়েকটি ট্রেনের টিকিটসহ আটক ১

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:৩৩ পিএম

কটিয়াদীতে বেশ কয়েকটি ট্রেনের টিকিটসহ আটক ১

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিটসহ রিপন (৪৫) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।

মঙ্গলবার বিকেলে কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিপন কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার আব্দুস সালামের ছেলে।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গচিহাটা রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ট্রেনের টিকিট কালোবাজারি রিপনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘এগারসিন্দুর এক্সপ্রেস’ (৭৫০ নম্বর) ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিকিটগুলোর মূল্য ১,২১৫ টাকা।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে টিকিটসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। টিকিট কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!