ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মহেশপুরে রাসেল ভাইপার সাপের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:৫৯ পিএম

মহেশপুরে রাসেল ভাইপার সাপের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। মিথিলা খাতুন দুর্গাপুর গ্রামের মুজাহিদ ইসলামের মেয়ে। 

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল মিথিলা। গভীর রাতে হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের ধারণা, রাসেল ভাইপার সাপের ছোবলে মিথিলার মৃত্যু হয়েছে। 

তারা জানান, প্রায় দশ দিন আগে একই ঘরে একটি রাসেল ভাইপার ঢুকলেও সেটি মারা সম্ভব হয়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!