ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২৪ মাদকসেবী আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:৩৪ পিএম

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২৪ মাদকসেবী আটক

নারায়ণগঞ্জ শহরের জিমখানায় অভিযান চালিয়ে ২৪ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী। এর মধ্যে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক, মাদকসেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ জনকে আটকের পর যাচাই–বাছাই শেষে ১৯ জনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয় এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। ৩ জনের বিরুদ্ধে একাধিক মাদকের মামলায় ওয়ারেন্ট রয়েছে।

যাদেরকে সাজা প্রদান করা হয় তারা হলো, ১. মো. ফয়সাল (২১) পিতা- মোখলেছ, মাতা- সীমা বেগম সং-রেলওয়ে কলোনি, নতুন জিমখানা থানা- নারায়ণগঞ্জ সদর জেলা- নারায়ণগঞ্জ সাজার পরিমাণ- ১২ দিন। ২. রিফাত (২০) পিতা- মোহাম্মদ লিটন, মাতা- হেনা আক্তার সাং- শারকল থানা- গৌরনদী জেলা- বরিশাল,বর্তমান ঠিকানা- জল্লার পার থানা- নারায়ণগঞ্জ সদর জেলা-নারায়ণগঞ্জ, সাজার পরিমাণ- ১২ দিন। ৩. জুবায়ের ভূইয়া রানা (৩৬) পিতা- মৃত মোশারফ ভূঁইয়া,মাতা-মাহমুদা আক্তার, সাং- ৩৯৬ দেওভোগে পাক্কা রোড থানা- নারায়ণগঞ্জ সদর জেলা- নারায়ণগঞ্জ সাজার পরিমাণ- ২০ দিন। ৪ মো. মোস্তফা হোসেন (২৬) পিতা-মৃত আব্দুল মজিদ, মাতা- রিজিয়া বেগম সাং- জল্লারপাড়, থানা- নারায়ণগঞ্জ সদর জেলা- নারায়ণগঞ্জ, সাজার পরিমাণ- ১৪ দিন। ৫. অভিনন্দ (৩০) পিতা- মৃত চিত্তরঞ্জন নন্দী মাতা- সাবানা শুনী, সাং-ডাল পট্টি থানা- নারায়ণগঞ্জ সদরজেলা- নারায়ণগঞ্জ, সাজার পরিমাণ- ০৭ দিন দিয়ে মাদকদ্রব্য আইনে জেল হাজতে পাঠানো  হয়।

জেএইচআর

Link copied!