ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পটুয়াখালীতে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০২:০৪ পিএম

পটুয়াখালীতে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানাতে পটুয়াখালীতে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় শহীদ মিনার চত্বর (ঝাউতলা) প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করা হয়।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশক্রমে সারাদেশে (২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর) পর্যন্ত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে জনসভা ও র‍্যালির আয়োজন চলছে।

এরই ধারাবাহিকতায় পটুয়াখালী সদর উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মো. আব্দুল রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক, বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ জাকের পার্টি। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- মো. মিজানুর রহমান বাবুল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সহ-সভাপতি জাকের পার্টি পটুয়াখালী জেলা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা আবু সাইদ আনসারী, সভাপতি, ওলামা ফ্রন্ট জাকের পার্টি পটুয়াখালী জেলা এবং পটুয়াখালী জেলার সকল সহযোগী সংগঠনের সভাপতিরা। 

সভায় সভাপতিত্ব করছেন মো. ফারুক আহমেদ, সহ-সভাপতি (বরিশাল বিভাগ) ও সভাপতি জাকের পার্টি পটুয়াখালী জেলা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা, বিভাজন ও সহিংসতা জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে। শান্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই ইসলামের শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ ও এহসানের আলোকে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তারা আরও বলেন, জাকের পার্টি সবসময় জনগণের পাশে থেকে সত্য, ন্যায় ও মানবতার রাজনীতি করে আসছে। এ কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে শান্তি, সহনশীলতা ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হবে।

জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বজায় রাখা এবং জনগণকে ইসলাম, ঈমান ও এহসানের আলোকে ঐক্যবদ্ধ করা।

ইএইচ

Link copied!