যশোর ব্যুরো
সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৮:৩৩ পিএম
দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত এই ছুটি পালন করা হবে।
তবে, এ সময় পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলবে। বাণিজ্য কার্যক্রম ৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে পুনরায় শুরু হবে।
তিনি আরও জানান, বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চলবে। এই সময় ভারতীয় ট্রাকগুলো পণ্য খালাস করে নিজ দেশে ফিরে যেতে পারবে।
ইএইচ