ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত

মোহাম্মদ আলী, বগুড়া

মোহাম্মদ আলী, বগুড়া

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৪:৩৫ পিএম

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের বাবা-ছেলেও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মা ও মেয়ে।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিবগঞ্জের সুলতানপুর গ্রামের সিএনজি চালক শুকুর আলী (৪২), গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৪০) ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫)।

আহত বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রূপা মনি দাসকে (১২) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল। ঢাকাগামী বাস থেকে ভোরে বগুড়ায় নামার পর তারা নারচী গ্রামের উদ্দেশে একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেন। পথে ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় দ্রুতগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই সিএনজি চালক শুকুর আলী মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!