ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরগুনা জামায়াতের সমাবেশ

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৭:৪৪ পিএম

৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরগুনা জামায়াতের সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার আসর নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে সজ্জিত মিছিলটি উৎসবমুখর পরিবেশে নগরীর সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে উপস্থিত ছিলেন বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. মহিব্বুল্লাহ্ হারুন। 

বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত জনসমাবেশে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা আমির মাওলানা নুরুল আমিন। 

বক্তৃতা দেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল এসএম আফজলুর রহমান ও জেলা শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রব প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন জরুরি। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনঅধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তারা আরও বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতের মধ্যে করানো। জনগণ আর তা মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য আনা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ইএইচ

Link copied!