ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে জলাতঙ্ক দিবসে ফ্রি ভ্যাকসিনেশন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০২:০৪ পিএম

টাঙ্গাইলে জলাতঙ্ক দিবসে ফ্রি ভ্যাকসিনেশন

টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা এবং কুকুর ও বিড়ালের জলাতঙ্ক রোগের ফ্রি ভ্যাকসিনেশনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে।

রোববার সকালে ‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে শেষ হয়।

এ সময় কুকুর ও বিড়ালের জলাতঙ্ক রোগের ফ্রি ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. রৌশনী আক্তার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, দৈনিক মজলুমের কণ্ঠ-এর সহকারী সম্পাদক এসএম আওয়াল মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন।

এতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহীন আলম।

এ সময় বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেষে জলাতঙ্ক প্রতিরোধে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলায় তিন শতাধিক কুকুর ও বিড়ালকে ফ্রি ভ্যাকসিনেশন করা হয়।

জেএইচআর

Link copied!