ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খালিয়াজুড়ির হাওরে ট্রলারে হামলা, স্বর্ণ-রুপা লুটে নিল ডাকাতরা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০২:৩৪ পিএম

খালিয়াজুড়ির হাওরে ট্রলারে হামলা, স্বর্ণ-রুপা লুটে নিল ডাকাতরা

নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ও বোয়ালীর মাঝামাঝি নাওটানা নামক স্থানের কুরের পাড় হাওর এলাকায় দুটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কালে ৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭০ ভরি রুপা ও ৩টি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের আজানের পর মেন্দিপুর ইউনিয়নের হাওরে নাওটানা নামক স্থানে দুইটি ট্রলারে ডাকাতরা অতর্কিতভাবে হামলা করে। হামলায় ট্রলারের যাত্রী মোহনগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড দেওথান এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী হিমেল বণিক (২৮) নামের ব্যক্তিকে আহত করে তার কাছে থাকা ৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭০ ভরি রুপা ও ৩টি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা।

এ ব্যাপারে খালিয়াজুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি আমার সংবাদ–কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!