ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির শুভেচ্ছা ও উপহার বিতরণ

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:২৯ পিএম

নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির শুভেচ্ছা ও উপহার বিতরণ

নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা ও উপহার বিতরণ করেছে বিএনপি।

রোববার বিকেল ৩টায় নাটোর জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শিল্পপতি মো. আবুল কাশেমের উদ্যোগে শহরতলীর দত্তপাড়ায় অবস্থিত তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে এসব অনুদান হস্তান্তর করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন এলাকার সকল পূজার্থীদের উদ্দেশ্যে এই শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান করা হয়। 

নগদ অনুদান হিসেবে প্রতিটি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক এবং জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট।

বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে। তারা আরও উল্লেখ করেন, “ধর্ম যার যার হলেও উৎসব সবার”—এই চেতনাকে ধারণ করেই বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।

ইএইচ

Link copied!