ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

লালমনিরহাটে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার উদ্বোধন

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৯:২২ পিএম

লালমনিরহাটে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার উদ্বোধন

লালমনিরহাটের সাপটানা বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব সড়কে দেববাড়ি পূজা মন্ডপে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় দেববাড়ি পূজা মন্ডপে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পূজার উদ্বোধন করেন ডক্টর ইভিলীন অলটিয়েন পোলানেক কনসাল এম্বাসী অফ হাঙ্গেরি ঢাকা।

এ সময় দেববাড়ি পূজা মণ্ডপের সম্পাদক জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শহীদুজ্জামান কাঁকন, বিশিষ্ট অর্থনীতিবিদ, সুইডেন; মোখলেসুর রহমান লেলিন, কনসাল এমব্যাসী অফ হাঙ্গেরি, চট্টগ্রাম; অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে দেববাড়ি পূজা মণ্ডপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান করা হয়।

লালমনিরহাট জেলায় ৪৬৮টি পূজা মণ্ডপে দূর্গোৎসব শুরু হয়েছে। নির্বিঘ্নে পূজার উৎসবের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ইএইচ

Link copied!