ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বলেশ্বর নদীর পাড় থেকে হরিণের দুই মাথাসহ ৪০ কেজি মাংস জব্দ

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

অক্টোবর ১, ২০২৫, ০৫:৩১ পিএম

বলেশ্বর নদীর পাড় থেকে হরিণের দুই মাথাসহ ৪০ কেজি মাংস জব্দ

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর পাড় থেকে দুটি হরিণের মাথাসহ প্রায় ৪০ কেজি মাংস জব্দ করেছে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ি। 

বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের নাপ্তার খালের মোহনা থেকে এ মাংস উদ্ধার করা হয়।

চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু শিকারি সুন্দরবন থেকে হরিণ শিকার করে নিয়ে আসছে। খবর পেয়ে ভোররাতে বলেশ্বর নদীর পূর্ব পাড়ে নাপ্তার খালের মোহন এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশকে দেখে শিকারিরা তিনটি বস্তা ফেলে পালিয়ে যায়। ওই বস্তা থেকে দুটি হরিণের মাথা ও প্রায় ৪০ কেজি মাংস উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসআই সাইফুল ইসলাম আরও বলেন, উদ্ধার হওয়া মাংস আদালতের নির্দেশ অনুযায়ী নিষ্পত্তি করা হবে। পাশাপাশি যারা এ অবৈধ শিকার ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!