ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাগেরহাটের-৩ আসনে জাকের পার্টির সম্ভাব্য প্রার্থীর জনসভা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

অক্টোবর ২, ২০২৫, ০৯:২৫ পিএম

বাগেরহাটের-৩ আসনে জাকের পার্টির সম্ভাব্য প্রার্থীর জনসভা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিকালে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী মসজিদ ও কমপ্লেক্সে এক সভা অনুষ্ঠিত হয়। 

এতে জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট সভাপতি ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বুলবুলি বাগেরহাট (মোরেলগঞ্জ-শরণখোলা-কচুয়া)—৩ আসনে জাকের পার্টির সম্ভাব্য প্রার্থীর সমর্থন জানান।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা জাকের পার্টির মৎস্য ফ্রন্টের সহ-সভাপতি মো. আব্দুল রশিদ হাওলাদার।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান আরিফ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জাকের পার্টির কৃষক ফ্রন্ট বাগেরহাট জেলার সভাপতি মুন্সী বাদল রেজা, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শাইফুল ইসলাম, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের বাগেরহাট জেলার সহ-সভাপতি আলতাফ হোসেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জাকের পার্টি।

ইএইচ

Link copied!