ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

অক্টোবর ৪, ২০২৫, ১২:২৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকাণ্ডে জড়িতদের নাম জানাতে পারেনি।

শনিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে নতুন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিজয় উপজেলার মজিব সড়ক থেকে নতুন ব্রিজের কাছে আসার পথে অজ্ঞাত কয়েকজন লোক তাকে মারধর করে। পরবর্তীতে এলোপাথাড়ি কুপিয়ে উপজেলার একলাশপুর ইউনিয়নের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের স্বজনদের দাবি পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ওই সময় বিজয়ের সাথে থাকা দুই বন্ধু হত্যাকাণ্ডের কারণ জানতে পারে বলে ধারণা করা যায়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, প্রাথমিক ভাবে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!