ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজারহাটে জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

অক্টোবর ৪, ২০২৫, ০৫:৩৪ পিএম

রাজারহাটে জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বর্ণিত "সবার জন্য স্বাস্থ্য" এবং "সার্বজনীন চিকিৎসা" ব্যবস্থা কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর সৌজন্যে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পিং উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

ফ্রি মেডিকেল ক্যাম্পিং উদ্বোধনকালে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে ২৬ নম্বর দফা ‘সবার জন্য স্বাস্থ্য’ এবং ‘সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা’ কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প।

তিনি আরও বলেন, বিএনপি সর্বদা সাধারণ জনগণের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সমাজের অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে চিকিৎসাসেবা দিতে আমরা সবসময় প্রস্তুত আছি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম, নাজিমখান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলামসহ আরও অনেকে।

জেএইচআর

Link copied!