আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৫, ০৫:৪৫ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ছাত্র মো. ওয়াসিম (১৩) ওয়াসিম স্থানীয় সরকার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন।
রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
ওয়াসিম উলুকান্দি গ্রামের দিলা মিয়ারের ছেলে। নিহতের চাচা জহিরুল ইসলাম জানান, শনিবার বিকেলে আগামী ঈদের জন্য পালিত গরুকে ঘাস দিয়ে গোয়ালঘর থেকে বের করার সময় ওয়াসিম বজ্রপাতে আহত হয়। আহত অবস্থায় তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক জানান, বজ্রপাতে আহত ওয়াসিমকে মেডিকেলে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
ইএইচ