ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

অক্টোবর ৬, ২০২৫, ০২:৫৭ পিএম

নেত্রকোণায় উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

নেত্রকোণায় উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ)-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোণা এই মৌলিক প্রশিক্ষণের আয়োজন করে।

জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবু সাঈদ, খালিয়াজুরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং ট্রেনিং অ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর সদস্যরা শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তাসহ দেশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আনসার ও ভিডিপির সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করায় সর্বশেষ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পালন করতে পেরেছে। আমি আশা করি, আনসার ও ভিডিপির সদস্যরা মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, আনসার ও ভিডিপির এই মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে সদস্যরা স্বল্প মেয়াদী মোতায়েন হয়ে সরকার প্রদত্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ ১৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

ইএইচ

Link copied!