ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হাতীবান্ধায় বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৫, ০৬:৪৯ পিএম

হাতীবান্ধায় বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ যোগদান সম্পন্ন হয়। এ সময় ছাত্র-ছাত্রী উভয়েই ছাত্রদলে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি নতুন যোগদানকারী শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ রহমান, এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা গাজী সান্নিধ্য, সম্পদ, তাওহীদ ইসলাম, আল মুসাব্বির মুন্না, অনন্যা, রুকাইয়াসহ আরও অনেকে।

বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে তরুণ প্রজন্ম গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি দেশের মেধাবী, সৎ ও আদর্শবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা আজ তোমাদের হাতে শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবে।”

ইএইচ

Link copied!