ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দোহারে ইলিশ রক্ষায় অভিযান: ৫ জেলে কারাদণ্ড, জব্দ জাল পুড়িয়ে ধ্বংস

সাদের হোসেন বুলু, নবাবগঞ্জ (ঢাকা)

সাদের হোসেন বুলু, নবাবগঞ্জ (ঢাকা)

অক্টোবর ৭, ২০২৫, ০৮:৩১ পিএম

দোহারে ইলিশ রক্ষায় অভিযান: ৫ জেলে কারাদণ্ড, জব্দ জাল পুড়িয়ে ধ্বংস

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর দোহার সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে ইলিশ আহরণের অভিযোগে ৫ জন জেলেকে আটক করা হয়েছে।

সোমবার ভোর থেকে টানা প্রায় ১০ ঘণ্টাব্যাপী ইলিশ রক্ষা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে ইলিশ আহরণের কাজে ব্যবহৃত কয়েকটি নৌকা ও ট্রলার জব্দ করা হয়, যা পরবর্তীতে প্রকাশ্য নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২,০০০ মিটার অবৈধ জাল পুড়ে ধ্বংস করা হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। সবাইকে অনুরোধ করছি, সরকারি নিষেধাজ্ঞা মেনে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ থেকে বিরত থাকুন।”

তিনি আরও বলেন, “আসুন, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ রাখি। জাতীয় সম্পদ রক্ষা করি। জনসেবায় প্রশাসন।”

ইএইচ

Link copied!