ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কবি ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথার মৃত্যুবার্ষিকীতে সভা

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

অক্টোবর ১০, ২০২৫, ০৪:৫৯ পিএম

কবি ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথার মৃত্যুবার্ষিকীতে সভা

সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রফেসর নাছিমউদ্দিন মালিথা ২০২০ সালের এই দিনে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ইন্তেকাল করেন।

বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন প্রফেসর নাছিমউদ্দিন মালিথা। 

মূলত রবীন্দ্র গবেষক হিসেবে কাজ করলেও লিখেছেন বাংলা ভাষার শব্দের নানা দিক নিয়ে “বাংলা বানান ও টুকিটাকি”, কবিতা গ্রন্থ “বুকের মধ্যে পোষা পায়রা” এবং প্রবন্ধ। আমৃত্যু তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা ছিলেন তিনি।

নাছিমউদ্দিন মালিথার সন্তান প্রখ্যাত সাংবাদিক চকোর মালিথার উপস্থিতিতে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ুনের সঞ্চালনায় প্রফেসর নাছিমউদ্দিন মালিথার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও নাছিমউদ্দিন মালিথার দৌহিত্র সাদিত বিহঙ্গ মালিথা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান মইনুল ইসলাম, সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল, জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপপরিচালক শিবলী মাহবুব, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরোয়ার্দি আজাদ ও মাহবুবুর রহমান, হাজী মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবি নেওয়াজ, শাহজাদপুর প্রেস ক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক জহুরুল ইসলাম, নাছিমউদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম, মশিপুর সরিষাকোল ফাজিল মাদ্রাসার প্রভাষক আশরাফুল ইসলাম, শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষার্থী আদিব শাফায়েত আব্দুল্লাহ প্রমুখ।

সমাপনী বক্তব্য, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ মো. আবু জাফর।

এছাড়া পরিবারের পক্ষ থেকে বাদ আসর ওয়ারেসিয়া কবরস্থান ঈদগাহ মাঠে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রফেসর নাছিমউদ্দিন মালিথার জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের মালিথা বাড়ি জামে মসজিদেও দোয়ার আয়োজন করা হয়।

ইএইচ

Link copied!