ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরগুনায় পুলিশ দেখে পালালেন স্বামী, গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার

বেলাল হোসেন মিলন, বরগুনা

বেলাল হোসেন মিলন, বরগুনা

অক্টোবর ১০, ২০২৫, ০৫:১৮ পিএম

বরগুনায় পুলিশ দেখে পালালেন স্বামী, গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার

বরগুনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে এক নারী মাদক কারবারি গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার হয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই নারী মাদক কারবারিকে আটক করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে স্ত্রীকে রেখে স্বামী পালিয়ে গেলেও স্ত্রী গাঁজা, নগদ টাকা এবং ডিজিটাল মিটারসহ গ্রেপ্তার হন।

আটক হওয়া মাদক কারবারির নাম তানিয়া (৩৪)। তিনি সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া গ্রামের পলাতক আসামি সবুজের স্ত্রী।

জানা যায়, বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পতাকাটা ইউনিযনের দক্ষিণ ইটবাড়িয়া এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলিয়ে যান মো. সবুজ মিয়া। 

পরে তার বসতঘর থেকে তার স্ত্রী মোসা. তানিয়াকে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

ওসি ইকরাম হোসেন বলেন, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। বরগুনা জেলার সকল জনগণকে সঠিক তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!