ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মহেশপুরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, স্বামীকে মারধর

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৫, ০৩:৪৮ পিএম

মহেশপুরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, স্বামীকে মারধর

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাকপ্রতিবন্ধী এক নারীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও পরবর্তীতে স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী লামিয়া আক্তারের মা রহিমা বেগম (৫৫) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি যশোর জেলার মনিরামপুর থানার জয়পুর গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, রহিমা বেগমের ছেলে মিলন ও তার স্ত্রী আসমা খাতুন (২২) দুজনেই বাকপ্রতিবন্ধী। তারা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। পূজার সময় তারা মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নে ভিক্ষার উদ্দেশ্যে আসেন। প্রতিদিন ভিক্ষা শেষে স্বামী-স্ত্রী যেকোনো স্থানে রাত যাপন করতেন।

ঘটনার দিন তারা মহেশপুরের বাতানগাছি এলাকায় অবস্থানকালে স্থানীয় এক যুবক তরিকুল ইসলাম (২৮), পিতা- অহিদুল ইসলাম, গ্রাম বাথানগাছি, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ তাদের সঙ্গে দেখা করে। সে আসমা খাতুনকে কিছু খাবার-দাবার কিনে দেয় এবং পরে অধিক প্রলোভন দেখিয়ে সেগুন বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর ভিকটিম কিছুদিন নীরব থাকেন এবং পরে তার স্বামী মিলনকে বিষয়টি জানান। গত ১০ অক্টোবর বিকেলে মির্জাপুর বাজারে ভিকটিমের স্বামী মিলনের সঙ্গে তরিকুলের দেখা হলে মিলন বিষয়টি নিয়ে জানতে চাইলে তরিকুল রাগান্বিত হয়ে তাকে মারধর করে। পরে মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে মিলনের মা রহিমা বেগম মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!