ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে গরুর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৫, ০৬:১৩ পিএম

ফেনীতে গরুর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফেনীতে একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী শহরের শাহীন একাডেমী এলাকার আবুল খায়েরের ছেলে মো. মামুনুর রহমান (৪৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে মামুন মোটরসাইকেলযোগে শহরতলীর লালপোল থেকে মহিপালের দিকে আসছিলেন। 

এ সময় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে আসার পর হঠাৎ একটি গরু মহাসড়কের ওপর উঠে যায়। এতে মামুনের মোটরসাইকেলটি গরুর সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। 

পরে পেছনে থাকা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস এসে মামুনকে চাপা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের (ওসি) হারুন-অর রশিদ জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!