আবু হানিফ, সুনামগঞ্জ
অক্টোবর ১১, ২০২৫, ০৭:৪৯ পিএম
বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার চালিয়ে যাচ্ছি। সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। জনগণ দীর্ঘ সতেরো বছর ধরে ভোট দিতে পারেনি। ভোটের অধিকার আদায়ের জন্য আমরা ১৭ বছর আন্দোলন করেছি। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে।
শনিবার ধর্মপাশা উপজেলায় গণসংযোগ ও সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নোয়াবন্দ গ্রামে নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই উপজেলার জনগণ শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। বিগত ১৭ বছর আপনারা গায়েবি মামলায় নির্যাতিত হয়েছেন। বছরের পর বছর বাড়ি ছাড়া থাকতে হয়েছে আপনাদের। আর পালিয়ে থাকতে হবে না, আপনারা এখন থেকে সামনের সারিতে থাকবেন।
নারীদের উদ্দেশ্যে মাহবুবুর রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তিনি নারী শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করেছেন। তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবেন। বৃদ্ধ বয়সে যেন আপনাদের আর কারো দয়ায় চলতে না হয়।
তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান। এই উপজেলায় আমার শৈশব কেটেছে। আমি তারেক রহমানের নেতৃত্বে হাওরের জলাবদ্ধতা, যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাই।
উপস্থিত নেতৃবৃন্দ: গণসংযোগ ও উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নয়ন মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য চন্দন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, শাহ আলম প্রিন্স, যুবদলের সদস্য সোহেল তাজ, কবির আহমেদ, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল শিকদার, ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা রাজু আহমেদ, তানভির আহমেদ, আরিফ হোসেন, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বাদল, বর্তমান আহ্বায়ক তুষার খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
জেএইচআর