ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৫, ০৩:৩০ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

“শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫।

এ উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে রোববার অনুষ্ঠিত হয় এক সৃজনশীল Art Session—“Color Your Dreams, Build Your Nation” শীর্ষক আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির মাহফুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্রপ্রকাশ চক্রবর্তী এবং সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার কাজল বসাক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দশম শ্রেণির ছাত্রী ফাহামিদা আক্তার।

শিশুরা নানা রঙে তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ আঁকে ক্যানভাসে। আয়োজনটি শিশুদের সৃজনশীলতা, আত্মপ্রকাশ ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইসলামিক রিলিফ বাংলাদেশ জানায়, শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে তারা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখবে।

ইএইচ

Link copied!