ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বাগেরহাট জেলা বিএনপি নেতার মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২৫, ০৭:৫০ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বাগেরহাট জেলা বিএনপি নেতার মতবিনিময়

বাগেরহাটের মোরেলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপি নেতা ও মোরেলগঞ্জ–শরণখোলা–কচুয়া আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. মনিরুল হক ফরাজী।

রোববার বিকেলে খাউলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সন্ন্যাসী বাজার কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুল হক ফরাজী বলেন, “বিএনপি সব ধর্ম ও বর্ণের মানুষের আস্থার ঠিকানা। স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট নিতে চায়। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত করা সম্ভব। এজন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তাহলেই এই দেশে সব সম্প্রদায়ের মানুষ শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারবে।”

সভায় প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির সাবেক সহসভাপতি মনিরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অহিদুল ইসলাম পল্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এফ এম শামীম আহসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, ফিরোজ শাহ তালুকদার, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক।

সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!