ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া যুবকের লাশ উদ্ধার

বাউফল প্রতিনিধি

বাউফল প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৫, ১২:৪১ পিএম

বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩২) নামের এক যুবকের লাশ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উদ্ধার করা হয়েছে।

তার স্বজনরা উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে লাশ উদ্ধার করেন।

জানা গেছে, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল খান তিন বন্ধুসহ একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এ সময় নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তিনি নদীতে ঝাঁপ দেন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন এবং স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় তার একটি দোকান রয়েছে। মৃত রাসেল খানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশের ময়না তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।”

ইএইচ

Link copied!