ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় বিভিন্ন পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৫, ০৬:৩৬ পিএম

কেন্দুয়ায় বিভিন্ন পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়ায় বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষকমণ্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধি ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি কেন্দুয়া থানা পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নেত্রকোণার সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। তবে এই কাজ সফল করতে জনসম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সভায় বক্তারা শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, শিশুপার্ক, যোগাযোগব্যবস্থা, নদী ও খাল দখল, পৌরসদরের ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও উন্নয়ন বিষয়ক মতামত জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

অতিথিদের বক্তব্য লিপিবদ্ধ করে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের এসব বিষয় গুরুত্ব সহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মুখলেছুর রহমান বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ছাদেকুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাংবাদিক লুৎফর রহমান, সমরেন্দ্র বিশ্ব শর্মা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া সার্কেল) গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি।

এছাড়াও জেলা প্রশাসক উপজেলা কর্মকর্তার কার্যালয়, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া রিপোটার্স ক্লাব, কেন্দুয়া পৌরসভা, উপজেলা ভূমি অফিস পরিদর্শন সহ বাউল কবি দীন শরৎচন্ত্র নাথ এর স্মৃতি ফলক উদ্বোধন, বাউল শিল্পী সালাম সরকারকে আর্থিক অনুদান প্রদান এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত জালাল মঞ্চ উদ্বোধন শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

জেএইচআর

Link copied!