ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি চালকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৫, ০৭:২৭ পিএম

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি চালকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির চাপায় সিএনজি অটোরিকশা চালক নুর মোস্তাফা (৫০) নিহত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর মোস্তাফা মিরসরাই উপজেলার সায়েরখালী ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত শফিকুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার বাইরে ছিটকে পড়ে। চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সিএনজি চালক নুর মোস্তাফাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, সিএনজি অটোরিকশাটি উল্টো পথে উত্তরমুখী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালক নিহত হন। তবে যাত্রীদের অবস্থা গুরুতর নয়।

জেএইচআর

Link copied!