ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

অক্টোবর ১৪, ২০২৫, ০৮:৫২ পিএম

ফেনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এসময় স্থানীয় সরকার উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, ফেনীর ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক ভূঁইয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও খেলোয়াররা উপস্থিত ছিলেন।

‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে ফেনীর ৬ উপজেলা ফুটবল দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় লড়বে। ক গ্রুপ রয়েছে ফেনী সদর, পরশুরাম ও ফুলগাজী; খ গ্রুপে ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগন ভূঁইয়া।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বাগতিক ফেনী সদর উপজেলা দল ও ফুলগাজী উপজেলা দল। খেলায় ফেনী সদর দল ১-০ গোলে জয়লাভ করে।

জেএইচআর

Link copied!