ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৬১ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৫, ১২:৫৬ পিএম

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৬১ জেলে আটক

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা অপরাধে ৬১ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।

বুধবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। গত ৪ অক্টোবর থেকে ১৪ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত টাস্কফোর্সের পৃথক অভিযানে এসব জেলে আটক হয়।

জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, নিষেধাজ্ঞার গত ১৪ দিনে অভয়াশ্রম এলাকার ৭০ কিলোমিটার এলাকায় ৩২ টি মোবাইল কোর্ট ও ২১৩ অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শন করা হয় ১৫ টি অবতরণ কেন্দ্র ১৩৭টি মাছ ঘাট ৭৩২টি আড়ৎ ৪০৩ টি বাজার।

জব্দ করা হয় ৪৯৫ কেজি ইলিশ ও ২ লাখ ৪২ হাজার মিটার জাল। জালের আনুমানিক মূল্য ৫৯ লাখ ২১ হাজার টাকা।

আটক ৬১ জেলের বিরুদ্ধে ৪২ টি পৃথক মামলা হয়। জরিমানা আদায় করা হয় ৩৪ হাজার টাকা।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত আছে। শেষ পর্যন্ত আমরা কঠোর অবস্থানে থাকবো।

জেএইচআর

Link copied!