ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উজিরপুরে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৫, ০৩:৪৩ পিএম

উজিরপুরে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

বরিশালের উজিরপুরে চলন্ত বাসের চাপায় মো. ইমরান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান বাবুগঞ্জ উপজেলার দেহেরগাতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা, মরহুম সেলিম সিকদারের ছেলে। 

তিনি জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান মোটরসাইকেলযোগে রাকুদিয়া নতুন হাট এলাকা থেকে উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ইমরানের বাড়ি ও আশপাশে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!