ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

মো. ইমরান হোসেন, সাভার

মো. ইমরান হোসেন, সাভার

অক্টোবর ১৬, ২০২৫, ০৩:৫৪ পিএম

সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

সাভারের খ্রিস্টান অধ্যুষিত বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। ভিকটিম ঝালকাঠি জেলার সদর থানার অন্তর্গত গগন গ্রামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর রাতে টিউশন শেষ করে বাড়ি ফেরার পথে স্থানীয় সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের সন্তোষ রোজারিওর ছেলে সোহেল রোজারিও (৩৭), বানার্ড রোজারিও মেঘার ছেলে বিপ্লব রোজারিও ওরফে তিলক রোজারিও (৪০) ও মৃত দেবেন্দ্র বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস (৩৫) ভুক্তোভোগীর পথরোধ করেন।

পরে তারা মুখ চেপে ধরে তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন এবং পরে ফেলে রেখে যান।

উল্লেখ্য, ভুক্তোভোগী ও আসামিরা কমলাপুর গোয়ালিও পাড়ার বাসিন্দা। এলাকায় তারা চিহ্নিত মাদক কারবারি ও দুশ্চরিত্র হিসেবে পরিচিত। ঘটনার পর আসামিরা পলাতক রয়েছেন এবং ভিকটিমের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে।

এই ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাই ও আসামীদের গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে।

ইএইচ

Link copied!