ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাটোরে ইঞ্জিনিয়ার্স কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজে সেনাবাহিনী প্রধান

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৫, ০৪:২৯ পিএম

নাটোরে ইঞ্জিনিয়ার্স কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজে সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫-এর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংতে (ইসিএসএমই)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের চিফ ও ইসিএসএমই-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল ইফতেখার আনিস। তিনি চৌকষ নবীন সৈনিকদের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

নান্দনিক কুচকাওয়াজের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স কোরের নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। প্যারেডে অংশ নেওয়া সৈনিকদের শৃঙ্খলা, দক্ষতা ও সামরিক কৌশল প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সৈনিকদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে— যাতে একবিংশ শতাব্দীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগই একজন সৈনিকের সর্বোচ্চ গৌরব।”

তিনি ইঞ্জিনিয়ার্স কোরের ঐতিহ্য, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবিক সহায়তায় অবদানের বিষয়েও আলোকপাত করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন পদবীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, সৈনিক, নবীন রিক্রুটদের পরিবারের সদস্য, গণমাধ্যম প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!