ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পাথরঘাটায় ইয়াবাসহ মাদক কারবারী আটক

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

অক্টোবর ১৭, ২০২৫, ০৩:৩০ পিএম

পাথরঘাটায় ইয়াবাসহ মাদক কারবারী আটক

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। 

এ সময় তার কাছ থেকে ৮১ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশের সমন্বয়ে হল রোড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় ইমান আলী সড়কের বাসিন্দা জিয়াউদ্দিন মাহমুদের ছেলে এ কে তারিখ মাহমুদকে (৪০) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ৮১ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ৩ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। 

অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মাদক কারবার ও এর ভয়াল নেশা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে কোস্টগার্ড সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সম্প্রতি পাথরঘাটা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে কোস্টগার্ড ও পুলিশ প্রশাসন। স্থানীয়রা জানিয়েছেন, নিয়মিত অভিযান চালু থাকলে এলাকার তরুণরা মাদক থেকে দূরে থাকবে এবং সমাজে নিরাপত্তা ও শান্তি ফিরে আসবে।

ইএইচ

Link copied!