ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাঙ্গামাটিতে জুঁই চাকমার মতবিনিময় সভা

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

অক্টোবর ১৮, ২০২৫, ০৪:০৭ পিএম

রাঙ্গামাটিতে জুঁই চাকমার মতবিনিময় সভা

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চ সমর্থিত রাঙ্গামাটি-২৯৯ আসনের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠন ও রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লবী নারী নেত্রী জুঁই চাকমা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। 

শনিবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এলাকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সহ সভাপতি শ্যামল চৌধুরী, উপজেলা সভাপতি অমর চাকমা, যুব সংহতির সদস্য সচিব সাইমন ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন রাঙ্গমাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া প্রমুখ।

এসময় সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠন ও রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লবী নারী নেত্রী জুঁই চাকমা বলেন, তিনি যদি নির্বাচিত হন তাহলে পার্বত্য এলাকার সমস্যা সমাধানসহ গণমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবেন।

তিনি বলেন, নির্বাচন যদি সুস্থ ও গ্রহনযোগ্য হয় তাহলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিপুল সংখ্যাক ভোটে নির্বাচিত হবে। তাই আমার বিশ্বাস গ্রহণযোগ্য নির্বাচন হলে পার্বত্য এলাকা থেকে নির্বাচিত হয়ে মানুষের সুখ, দুঃখ ও পার্বত্য এলাকার মানুষের অধিকার নিশ্চিত করা হবে। এছাড়া কাপ্তাই হ্রদ ড্রেজিং, পার্বত্য এলাকার মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ ও কাপ্তাই হ্রদের মাছের চাহিদা পূরণসহ পর্যটন বান্ধব একটি নগর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

জেএইচআর

Link copied!